শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৩টায় উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনোয়ার উজ জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রীর ব্যক্তিগত সহকারি হাসনাত হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, শান্তিগঞ্জ থানার ওসি তদন্ত মিজানুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম খান, উপজেলা মুক্তিযোদ্ধের সাবেক কমান্ডার আতাউর রহমান, দরগাপাশা ইউপি চেয়ারম্যান সুফি মিয়া,জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান শাহীনুর রহমান, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহীদুর রহমান, জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সচীন্দ্র চন্দ্র সরকার, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মো. নুরুল হক প্রমুখ।