- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শান্তিগঞ্জে ইফতার সামগ্রী বিতরণ

শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জ উপজেলার শহীদ, আলী ও সালেমা আহবাব সমাজ কল্যাণ সংস্থা শিমুলবাক’র উদ্যোগে রামাদ্বান মাস উপলক্ষে দেড় শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় উপজেলার শিমুলবাক ইউনিয়নের শিমুলবাক গ্রামে কাজী বাড়িতে অধ্যক্ষ মো. আলী নুরের প্রবাসী ভাইদের অর্থায়নে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলে আব্দুস শহীদ, কাজী মাও. রফিকুল ইসলাম, সুনামগঞ্জ দ্বীনি সিনিয়র ফাযিল মডেল (ডিগ্রি) মদারাসার অধ্যক্ষ মাও. মো. আলী নুর, সুনামগঞ্জ এইচএমপি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাও. মো. শামসুল হুদা, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, মো. দ্বীন ইসলাম,জুনেদ আহমদ আহমদ, পাবেল আহমদ এনাম, নজরুল ইসলাম, হাফিজ রুকনুল ইসলাম, রেজাউল ইসলাম, কামরুল হাসান প্রমুখ।

  • [১]