- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শান্তিগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলার পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার উজ জামানের সভাপতিত্বে এবং শান্তিগঞ্জ ইসলামিক ফাউন্ডেশন অফিসের এমসি মাওলানা মিজানুর রহমান ও জিসি মাওলানা আসাদুজ্জামান’র যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মো. জমিরুল ইসলাম মমতাজ।
সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মাওলানা আব্দুর রহীম, মাওলানা নুর আহমদ, মাওলানা মিছবাহ উদ্দীন, মাওলানা জামাল আহমদ প্রমুখ। আলোচনা শেষে উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ৩ জন শ্রেষ্ঠ শিক্ষককে পুরস্কার প্রাদান করেন অতিথিবৃন্দ। শেষে বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকলের আত্মার মাগফেরা কামনা করে মোনাজাত করা হয়।

  • [১]