- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শান্তিগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ

শান্তিগঞ্জ প্রতিনিধি
শান্তিগঞ্জের পশ্চিম পাগলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যা ৬টায় ইউনিয়নের পাগলা বাজারের উত্তর দিকে ময়না মিয়ার মৎস্য খামারে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদে সংক্ষিপ্ত আলোচনায় মাদকের কুফল, সৎ কাজের উপকারিতা, ধর্মীয় কাজ, মানব কল্যাণ ও এতিমদের সহযোগিতা করার আহ্বান জানান নাঈম এন্ড ফাহিম অটো রাইস মিলের স্বত্বাধিকারী মো. ময়না মিয়া।
মিলাদে উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম, হুমায়ুন কবির, আনফর খাঁন, আসাব আলী (ভূতু), রশিদ আলী, আবদুর রউফ, লিয়াকত আলী, রইচ মিয়া, আবদুল মানিক, আমির হোসেন, রতন মিয়া, আলী আহমদ ও শহিদ আলী প্রমুখ।
উল্লেখ্য, দীর্ঘ ৮ বছর ধরে প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় নিয়মিতভাবে একই জায়গায় মিলাদের আয়োজন করে আসছেন মো. ময়না মিয়া।

  • [১]