- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শান্তিগঞ্জে ঐতিহাসিক ৬ দফা দিবস পালিত

শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি তহুর আলীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবাব মিয়ার পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রীর একান্ত ব্যক্তিগত রাজনৈতিক কর্মকর্তা ও উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক হাসনাত হোসেন।
সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল কবির, সুনামগঞ্জ সদর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তেরাব আলী, উপজেলা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ছমিরুল ইসলাম শান্তু, আওয়ামী লীগ নেতা নিজাম উদ্দিন, জবর আলী, ছমক আলী, শমসের আলী, উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক জালাল মিয়া, উপজেলা যুবলীগের সহ-সভাপতি জুবেল আহমদ, যুবলীগ নেতা মাহবুব রুবেল ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন প্রমুখ।
এসময় উপজেলা আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • [১]