শান্তিগঞ্জ প্রতিনিধি
শান্তিগঞ্জ উপজেলায় ‘সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ’ প্রকল্পের আওতায় জমির যৌথ সার ব্যবহারকারীদের নিয়ে কৃষক-কৃষাণী সভা সম্পন্ন হয়েছে। রবিবার বেলা ১১টায় পশ্চিম পাগলা ইউনিয়নের পশ্চিম কান্দিগাঁও বোরো ফসলের মাঠ সংলগ্ন হাজি আব্দুল হেকিমের সংরক্ষিত ফার্মে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি সম্প্রসারণের আয়োজনে সভা পরিচালনা করেন করেন উপজেলা কৃষি কর্মর্কতা আতিকুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা মোস্তফা কামাল আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কৃষি উদ্যোক্তা হাজি আবদুল হেকিম ও উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা।
এসময় সমাজকর্মী আতাউর রহমানসহ ৯০ জন কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।