শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জে কৃষকের খড়ের ঘর পুড়ে ছাই হয়ে প্রায় ৬০ হাজার টগ্র্রামের আব্দুল মতিনের ছেলে নুর মিয়ার বাড়ীতে।
জানা যায়, শনিবার দুপুর সাড়ে ১২টায় হঠাৎ কৃষক নুর মিয়ার খড়ের ঘরে আগুনের শিখা দেখতে পান পরিবারের লোকজন। তাৎক্ষণিক ভাবে ফায়ার সার্ভিসকে খবর দিয়ে গ্রামবাসী আগুন নেভানোর চেষ্টা করেন। পরবর্তিতে ফায়ার সার্ভিসের লোকজন ও শান্তিগঞ্জ থানা পুলিশের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে অনেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ সময় আগুনে পুড়ে ছাই হয়ে যায় নুর মিয়ার ১৬ টি গবাদি পশুর জন্য মজুূদকৃত প্রায় ২০ হাজার টাকা মূল্যের খড়, ৩০ হাজার টাকা মূল্যের টিন ও ১০ হাজার মূল্যের কাঠ।
এ ব্যাপারে কৃষক নুর মিয়া বলেন, কেউ আমার খড়ের ঘরে আগুন লাগিয়ে এতবড় ক্ষতি সাধন করেছে। এখন আমি ১৬ টি গরুর খাদ্য কোথায় পাব।
এ ব্যাপারে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ জিসান রহমান নাবিক জানান, খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।