শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বাদ আছর উপজেলা বিএনপি’র আয়োজনে উপজেলার আব্দুল মজিদ জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ফারুক আহমদ।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আমিনুর রশিদ আমিন, উপজেলা বিএনপির সহ সভাপতি ইলিয়াছ মিয়া, সিরাজ মিয়া, আসাদুজ্জামান আসাদ, উপজেলা বিএনপি নেতা নুর ইসলাম, আছকির আলী, পশ্চিম পাগলা ইউপি বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার সফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান মেম্বার, প্রজন্ম দলের জেলা সভাপতি জাহিদুল ইসলাম, প্রজন্ম দলের উপজেলা সভাপতি জাকার উদ্দিন, সহ সভাপতি রুমান হোসেন, উপজেলা যুবদল নেতা সৈয়দ আলম, সাবলু মিয়া, আঙ্গুর মিয়া, আইনুল হক, ছাত্রদল নেতা মানছুর আহমদ, ওয়াকিবুর রহমান রনি, সাইফুল ইসলাম, উজ্জল মিয়া, সজিব মিয়া, তানভীর আহমদ প্রমুখ।
মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন শান্তিগঞ্জ আব্দুল মজিদ জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা জিয়াউর রহমান। মিলাদ মাহফিল শেষে উপস্থিত মুসল্লীদের মাঝে শিরনী বিতরণ করা হয়।