শান্তিগঞ্জ অফিস
‘প্রগতিশীল প্রযুক্তি, অন্তর্ভুক্তিমূলক উন্নতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে শান্তিগঞ্জে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে র্যালি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় এসে মিলিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সকিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, উপজেলা কৃষি কর্মকর্তা সুহাইল আহমদ, উপজেলা প্রকৌশলী আল নূর তারেক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. তারিক জামিল অপু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীম চন্দ্র তালুকদার, উপজেলা খাদ্য গুদামের ওসি এলএসডি বিউটন চক্রবর্তী, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মো. জমিরুল ইসলাম মমতাজ,সাধারণ সম্পাদক মো. নুরুল হক প্রমুখ।