- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শান্তিগঞ্জে ঢেউটিন বিতরণ

শান্তিগঞ্জ অফিস
জমিয়তে উলামায়ে ইসলাম টাঙ্গাইল’র উদ্যোগে এবং শায়খুল ইসলাম ইন্টারন্যাশনাল জামেয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফিজ মাওলানা সৈয়দ ছালিম কাসেমীর ব্যবস্থাপনায় শান্তিগঞ্জ উপজেলায় কয়েকটি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার জয়কলস ইউনিয়নের কামরূপদলং গ্রামে এ সময় উপস্থিত ছিলেন শায়খুল ইসলাম মাওলানা আহমদ শফি (রাহঃ) এর খলিফা বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা শামছুল ইসলাম, শায়খুল ইসলাম ইন্টারন্যাশনাল জামেয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফিজ মাওলানা সৈয়দ ছালিম কাসেমী, টাঙ্গাইল জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল ইসলাম, টাঙ্গাইল সদর থানা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম, শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হাই, যুব জমিয়ত সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা আরশাদ নুমান ইচ্চরপুরী, উপজেলা জমিয়তের সহসভাপতি মাওলানা মঞ্জুর আহমদ, উপজেলা যুব জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা শামিম আহমদ, মাওলানা আল আমীন প্রমুখ।

  • [১]