- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শান্তিগঞ্জে ঢেউটিন বিতরণ

শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ৬০টি পরিবার কৃষকদের মাঝে ঢেউটিন বিতরণর করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় সিকোর্স পপুলায়ার ফ্রান্সেইস (এসপিএফ) এর সহযোগিতায় গণস্বাস্থ্য কেন্দ্র কৃষি সমবায় বিভাগের আয়োজনে উপজেলার পাগলা বাজার সংলগ্ন গণস্বাস্থ্য কেন্দ্রে ঢেউটিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে গণস্বাস্থ্য কেন্দ্রের কৃষি সমবায় বিভাগের রিজিওনাল ম্যানেজার মনমথ পান্ডে বাদলের সভাপতিত্বে ও গণস্বাস্থ্য কেন্দ্র পাগলা বাজার শাখার ইনচার্জ ডা. কামাল হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সকিনা আক্তার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গণ স্বাস্থ্য কেন্দ্রের কৃষি সমবায় বিভাগের পরিচালক রঞ্জন কুমার মিত্র, অর্থ ব্যবস্থাপক আল আহাদ মিয়া কাময়াল, পাগলা গণ স্বাস্থ্য কেন্দ্রের পরিচালক বাদুল আউয়াল, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মো. জমিরুল ইসলাম মমতাজ, পুর্বপাগলা ইউপি’র প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেন, পশ্চিম পাগলা ইউপি’র প্যানেল চেয়ারম্যান মো. জফরুল হক, ইউপি সদস্য ফজলুল হাসান, জয়কলস ইউপি মহিলা সদস্যা তৈয়বুন নেছা, আমিনা বেগম, পুর্ববীরগাও ইউপি সদস্য মাসুম আহমদ প্রমুখ।
উল্লেখ্য, গণস্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে উপজেলার ৪টি ইউনিয়ন জয়কলস, পশ্চিম পাগলা, পূর্ব পাগলা ও পূর্ব বীরগাঁও ইউনিয়নের ৬০টি পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে ১বান করে ঢেউটিন বিতরণ করা হয়েছে এবং ৫শত’ পরিবারের মাঝে গোখাদ্য বিতরণ করা হবে।

  • [১]