শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জে আর.কে ফাউন্ডেশন ইউ.কে এর পক্ষে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও যুক্তরাজ্য জাতীয়তাবাদী বিজনেস ফোরামের সভাপতি রেজাউল কবির জয়গীরদার রাজা’র সার্বিক তত্ত্বাবধানে উপজেলার ৮টি ইউনিয়নের ১২শত’ হতদরিদ্র পরিবারের মাঝে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার (শাড়ি-লুঙ্গি) বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে শান্তিগঞ্জ উপজেলা সদরে নিজ ব্যবসা প্রতিষ্ঠান কিং এন্টারপ্রাইজের সামনে ও দুপুরে উপজেলার নোয়াখালী বাজারে ঈদ উপহার বিতরণ করেন আর.কে ফাউন্ডেশন ইউকে’র চেয়ারম্যান ও যুক্তরাজ্য জাতীয়তাবাদী বিজনেস ফোরামের সভাপতি রেজাউল কবির জয়গীরদার রাজা।
এ সময় উপস্থিত ছিলেন পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীদার খোকন, শান্তিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরামের সভাপতি মনজুর আলম, জয়কলস ইউপি সদস্য সবুজ মিয়া, পশ্চিম বীরগাঁও ইউপি সদস্যা জহুরা বিবি, সমাজসেবী মতিউর রহমান, ব্যবসায়ী ওদুদ মিয়া, ব্যবসায়ী মশাহিদ মিয়া, জিলু মিয়া, মাস্টার জুয়েল মিয়া প্রমুখ।
আর.কে ফাউন্ডেশন ইউকে’র চেয়ারম্যান ও যুক্তরাজ্য জাতীয়তাবাদী বিজনেস ফোরামের সভাপতি রেজাউল কবির জয়গীরদার রাজা বলেন, আমি সাধ্যমতো এলাকার দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার নিয়ে উপস্থিত হয়েছি। করোনা, বন্যা সহ বিভিন্ন দুর্যোগেও এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আমি এলাকার দরিদ্র মানুষের জন্য কাজ করতে চাই। যতদিন বেঁচে থাকবো মানুষের পাশে থাকব। আমার চাওয়া পাওয়ার কিছু নাই। মানুষের মাঝেই আমি বেঁচে থাকতে চাই।