শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নে দুইজন বীর মুক্তিযোদ্ধা বার্ধক্য ও শ্বাসকষ্টজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। তাঁরা হলেন শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের বীরকলস গ্রামের বীর মুক্তিযোদ্ধা রহিদ আলী (৭০) ও একই ইউনিয়নের আক্তাপাড়া (নোয়াগাঁও) গ্রামের বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান (৬৬)।
জানা যায়, বীর মুক্তিযোদ্ধা রহিদ আলী গত সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।
মঙ্গলবার দুপুর ২টায় দরগাপাশা ইউনিয়নের বাংলাবাজার মাঠে বীর মুক্তিযোদ্ধা রহিদ আলীকে এবং বিকাল ৫টায় বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানকে দরগাপাশা নোয়াগাঁও গ্রামে উপজেলা গ্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গার্ড অফ অনার প্রদান করা হয়। পরে তাদেরকে পারিবারিক করস্থানে সমাহিত করা হয়।
মৃত্যুকালে বীর মুক্তিযোদ্ধা রহিদ আলী ও মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান স্ত্রী, ছেলে, মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।