- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালিত

জগন্নাথপুর অফিস
শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, শোভাযাত্রা, মুক্তিযোদ্ধা সংবর্ধনা, শপথ বাক্য পাঠে অংশগ্রহণ, সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করা হয়। মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবার কে সংবর্ধনা প্রদান করা হয়।
জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে পুস্তস্তবক অর্পণ আলোচনা সভা শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর প্রেসক্লাবের পক্ষ থেকে শহীদ মিনারে পুস্তস্তবক অর্পণ করা হয়।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার উদ্যোগে মুক্তিযোদ্ধাদের দিনব্যাপী ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়। সন্ধ্যায় জগন্নাথপুর পৌর পরিষদ ও শিল্পকলা একাডেমির উদ্যাগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

  • [১]