- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শান্তিগঞ্জে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময়

শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল ৪ টায় শান্তিগঞ্জ উপজেলা আইন শৃংখলা সমন্বয় সেলের আয়োজনে ডুংরিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের হলরুমে ইউনিয়ন পরিষদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার উজ জামানের সভাপতিত্বে, রথপাড়া সরকারী প্রাথমিক বিদ্যয়ের প্রধান শিক্ষক আশীষ চক্রবর্তীর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল করিম।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিপিএম, জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার, এনআসআই’র জেলা যুগ্ম পরিচালক ড. রফিকুল ইসলাম, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মুক্তাদির হোসেন, রিটার্নিং অফিসার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী, উপজেলা মৎস্য অফিসার জাহিদুল ইসলাম, থানার সেকেন্ড অফিসার (উপপরিদর্শক) আলা উদ্দীন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ।

  • [১]