- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শান্তিগঞ্জে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। মঙ্গলবার বিকালে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর পরিকল্পনামন্ত্রীর হিজলবাড়ির আরফান আলী বৈঠক খানায় উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসনাত হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ—সভাপতি হাজী তহুর আলী, মাওলানা আব্দুল কাইয়ুম, সাবেক চেয়ারম্যান রফিক খান, যুগ্ম সাধারণ সম্পাদক আবাব মিয়া, এনামুল কবির এনাম, আওয়ামী লীগ নেতা তেরাব আলী, উপজেলা কৃষকলীগের আহবায়ক ফয়েজুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, জেলা পরিষদ সদস্য মনিরুজ্জামান বারী সুজন, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক আব্দুল গনি ভান্ডারী, মাজহারুল ইসলাম মইনুল, যুবলীগের সাবেক আহবায়ক সেলিম রেজা, উপজেলা যুবলীগের সহ—সভাপতি জুবেল আহমদ, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রয়েল আহমদ, সাধারণ সম্পাদক ইমরান আহমদ, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক নাইম আহমদ প্রমুখ।

  • [১]