শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫শত’ পরিবারের মাঝে গণস্বাক্ষরতা অভিযানের উদ্যোগে, স্টান্ডার্ড চাটার্ড ব্যাংকের সহায়তায়, এফআইভিডিবির তত্ত্বাবধানে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দিনব্যাপী উপজেলার দর্গাপাশা ইউনিয়ন, পূর্ব পাগলা ইউনিয়ন, পশ্চিম পাগলা ইউনিয়ন, পূর্ববীরগাঁও ইউনিয়িনের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
শান্তিগঞ্জ এফআইভিডিবির কার্যালয়ের সামনে প্রদান করেন সমন্বিত আর্তিক সেবা কর্মসূচীর সমন্বয়কারী নাশহাজ আহসান চৌধুরী, সুনামগঞ্জ এফআইভিডিবি অফিসের রিজিওনাল ম্যানাজার (আরএম) মো. বজলুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন শিশু কৈশোর কর্মসূচীর সিনিয়র প্রোগ্রাম অফিসার মহসীন হাবীব জেমস, এফআইভিডিবি দিরাই শাখার ব্যবস্থাপক মতিহরণ সরকার, এফআইভিডিবি শান্তিগঞ্জ শাখা ব্যবস্থাপক রফিকুল ইসলাম, শান্তিগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী মো. জমিরুল ইসলাম মমতাজ প্রমুখ।