শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জে কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আজিজুস সামাদ ডন এবং উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে মার্কেন্টাইল ব্যাংকের সহযোগিতায় বন্যা পরবর্তী পুনর্বাসনের জন্য ৮ টি ইউনিয়নের হতদরিদ্রদের মাঝে ১৪৪ বান ঢেউটিন বিতরণ করা হয়েছে।
শনিবার বেলা ১১টায় পাগলাবাজার সংলগ্ন আরাফাত অটোরাইস মিল চত্বরে শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল্লাহ’র সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাসুদ মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আজিজুস সামাদ ডন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মার্কেন্টাইল ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট দেবজ্যোতি মজুমদার রতন, শিমুলবাঁক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি অ্যাডভোকেট বুরহান উদ্দিন দোলন।
এ সময় উপস্থিত ছিলেন শিমুলবাঁক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম হায়দার, দরগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ফখরু মিয়া, পূর্ব পাগলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিদুর রহমান মধু, সিলেট মহানগর যুবলীগ নেতা মোশাররফ হোসেন জাকির, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জিল্লুল হক জিলু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জামিউল ইসলাম তুরান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন, উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি আব্দুল মালিক মানিক, জয়কলস ইউপি সদস্য আওয়ামীগ নেতা দিলন আহমদ, উপজেলা যুবলীগ নেতা রুকনুনজ্জামান, আজাদ হোসেন, কেশব দে, মোহাম্মদ আলী নিশা, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি রুমন আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি বদরুল আলম টিপু, আব্দুস সামাদ আজাদ স্মৃতি পরিষদের শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সম্পাদক নজরুল ইসলাম, যুবলীগ নেতা নেছার আলম, পূর্ব পাগলা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সৈয়দ্দন্নুর, উপজেলা ছাত্রলীগ নেতা আল আমিন, সুমন দেব, ইয়াহিয়া, মুনাই মিয়া সহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।