শান্তিগঞ্জ প্রতিনিধি
শান্তিগঞ্জে ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার উজ জামান। শুক্রবার দুপুরে উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের খাই হাওরের বিভিন্ন বাঁধ পরিদর্শন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারি প্রকৌশলী মো. মাহবুব আলম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা পানি উন্নয়ন বোর্ডের সদস্য মো. আতাউর রহমান, পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান রাইজুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান নুর কালাম সহ পিআইসি কমিটির লোকজন।
শান্তিগঞ্জ উপজেলা নির্বার্হী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার উজ জামান বলেন, ২/৩ দিনে সামান্য পরিমাণ বৃষ্টি হয়েছে। নিয়মিত তদারকির অংশ হিসাবে আজ খাই হাওরের নির্মাণ করা ফসল রক্ষা বাঁধ পরিদর্শন এবং মাপ—জোক পরিমাপ করে দেখেছি। ফসল রক্ষা বাঁধের কোথাও ধস বা কোন ধরণের ক্ষতি হয় নাই।