- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শান্তিগঞ্জে বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তি নির্ভর সম্পদ ব্যবস্থাপনা (ইমপ্যাক্ট)—৩য় পর্যায় (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের সমন্বিত খামার স্থাপন, সম্প্রসারণ এবং বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় শান্তিগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ—পরিচালক মো. শাহনুর আলম।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সন্দীপ বিশ্বাসের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্নকর্তা আনোয়ার উজ জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মো. নুরুল হক।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ক্রেডিট এন্ড মার্কেটিং কর্মকর্তা হাফিজুর রহমান,সহকারী কম্পিউটার ইঞ্জনিয়ার আকাশ তালুকদার, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী মোজাম্মেল হক, মারুফ হোসেন।
৫ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের ২০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেছে।

  • [১]