শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জ উপজেলায় ব্র্যাকের পক্ষ থেকে বিতরণের জন্য পরিকল্পনামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তার নিকট ১ লক্ষ মাস্ক হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় শান্তিগঞ্জ উপজেলায় পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপির হিজল বাস ভবনে ব্র্যাকের পক্ষ থেকে তাঁর ব্যক্তিগত কর্মকর্তা হাসনাত হোসেনের নিকট এসব মাস্ক হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ব্র্যাকের সুনামগঞ্জ জেলা সমন্বয়ক এ কে আজাদ, এসএস-বিডিইউ মো. আনিসুর রহমান, ব্যাকের এমএফ-দাবি মো. মোজাম্মেল হক খান, ব্যাকের এএম(প্রগতি) অজিত দেবনাথ, ব্যাকের বিএম(এমএফ-দাবি) মো. খাইরুল ইসলাম, ব্র্যাকের সেন্ট্রাল স্টোর কর্মকর্তা রাসেল আহমদ প্রমুখ।
এছাড়াও ব্র্যাকের পক্ষ থেকে সুনামগঞ্জ জেলায় ৮ লক্ষ ৭১ হাজার মাস্ক জনগণের মাঝে বিতরণের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।