- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শান্তিগঞ্জে ভূমি সেবা সপ্তাহ’র উদ্বোধন

শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জ উপজেলায় ১৯ মে হতে ২৩ মে পর্যন্ত ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ, উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার উজ জামান ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সকিনা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুর রহমান, উপজেলা ভূমি অফিসের নাজির বিশ্বজিত সূত্রধর, উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী অজয় দাস সহ অফিসের কর্মচারী ও সেবাগ্রহীতাগণ।
উল্লেখ্য, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে ঘরে বসেই যেন সাধারণ মানুষ নিজের ভূমি সুরক্ষাসহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন করতে পারে সেজন্য এক ঠিকানায় সব ভূমি সেবা নিয়ে আসার জন্য স্থাপন করা হয়েছে ‘ভূমি সেবা প্ল্যাটফর্ম’। ভূমি সেবা খাতে চলতি বছরে যেসব অনলাইন সেবা যুক্ত হয়েছে সেগুলোর সাথে জনগণকে পরিচিত করতে এবারের ভূমি সেবা সপ্তাহে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।

  • [১]