শান্তিগঞ্জ প্রতিনিধি
মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত পরিকল্পনা প্রণয়নে শান্তিগঞ্জ উপজেলায় দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার উজ জামান।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ জাহিদ হোসেন মোল্লা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ারুল হালিম, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. তারিক জামিল অপু, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান, সমবায় কর্মকর্তা মাসুদ আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা সন্দীপ দে, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, শিশু বিষয়ক কর্মকর্তা হাসান কবির, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি তহুর আলী, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুর ইসলাম রাইজুল, দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি মিয়া, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান শাহীনুর রহমান, পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান মাসুক মিয়া, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজি জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, অর্থ সম্পাদক সোহেল তালুকদার, বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।