শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জে আনজুমানে আল ইসলাহ ও আনজুমানে তালামীযে ইসলামির আয়োজনে মুবারক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে শান্তিগঞ্জ উপজেলায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে র্যালি শেষে উপজেলার শান্তিগঞ্জ বাজারের একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার আমরিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু নছর মোহাম্মদ ইব্রাহীম’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ।
বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা আল ইসলাহ শাখার সভাপতি মাওলানা আবু তাহির মোহাম্মদ খালিদ, সহ সভাপতি অধ্যক্ষ মাওলানা ময়নুল হক, মুফতী আবুল কাশেম সিদ্দিকী, কবি মাওলানা তাজ উদ্দীন তাজুদ, খায়রুল ওরা তাহফিজুল কোরআন মাদ্রাসার প্রধান হাফিজ শাহজাহান, কাজী মফিদুর রহমান, মাওলানা মোস্তাক আহমদ, হাফিজ রশিদ আহমদ। প্রধান বক্তা হিসাবে ছিলেন বাংলাদেশ আনজুমানে তালামিযে ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের সাবেক সহ সভাপতি মুহাম্মদ মুহিবুর রহমান, বিশেষ বক্তা হিসাবে ছিলেন আনজুমানে তালামিযে ইসলামিয়া সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি আব্দুল গণি সোহাগ প্রমুখ।