- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শান্তিগঞ্জে যুব জমিয়তের সম্মেলন, সালিক সভাপতি-সজীব সম্পাদক

শান্তিগঞ্জ অফিস
‘রাতের আঁধারে’ ভোট না হলে, আগামী সংসদ নির্বাচনে নিজের বিজয় নিশ্চিত দাবি করলেন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সহসভাপতি, সুনামগঞ্জ জেলা জমিয়তের সভাপতি অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা। শান্তিগঞ্জে যুব জমিয়তের ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন কথা বলেন তিনি।
শনিবার দুপুর ১২টায় পশ্চিম পাগলা ইউনিয়নের আল ফেরদৌস কমিউনিটি সেন্টারে শান্তিগঞ্জ উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা সালিক আহমদের সভাপতিত্বে ও যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম ও পশ্চিম পাগলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক সজিব আহমদের যৌথ পরিচালনায় অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা রিয়াজ উদ্দিন, সুমাগঞ্জ জেলা জমিয়তের সহ সভাপতি শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা মুশতাক আহমদ, কেন্দ্রীয় জমিয়তের সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, ইউরোপ জমিয়তের প্রচার সম্পাদক হাফিজ মাওলানা মখলিছুর রহমান চৌধুরী প্রমুখ।
আলোচনা সভা শেষে শান্তিগঞ্জ উপজেলা যুব জমিয়তের মাওলানা সালিক আহমদ কে সভাপতি, সজীব আহমদকে সাধারণ সম্পাদক এবং ও মাওলানা শামীম আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি ঘোষণা করা হয়।

  • [১]