শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জ উপজেলায় লতিফিয়া তাহফিজুল কোরআন প্রতিযোগিতা ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে। সোমবার বিকাল ৩টায় উপজেলার দরগাপাশা ইউনিয়নের আমরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার মাঠে এ প্রতিযোগিতা ও আলোচনা সভায় আমরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবু নছর মো. ইব্রাহিমের সভাপতিত্বে মাদ্রাসার সহকারি শিক্ষক মো. মিজানুর রহমান তালুকদারের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলার দরগাপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনির উদ্দিন, মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক সভাপতি হাজী আশকর আলী, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মো. জমিরুল ইসলাম মমতাজ, মাদ্রাসার উপাধ্যক্ষ মাও. মো. আব্দুল ওয়াহিদ, প্রতিযোগিতার বিচার হাফিজ আবুল ফজল মোঃ ত্বাহা, হাফিজ জাহাঙ্গীর আলম, হাফিজ এবাদুর রহমান, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী পরিষদের যুগ্ম-আহ্বায়ক ইমরুল হক মাওঃ সজিবুর রহমান প্রমুখ।
কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন ছাতক উপজেলার বৌলা গ্রামের হাফিজ শামসুল হুদা আবু তাহের, দ্বিতীয় স্থান অধিকার করেন সুনামগঞ্জ সদর উপজেলার কান্দাগাঁও গ্রামের হাফিজ ফয়জুর রহমান সাঈদ ও তৃতীয় স্থানের অধিকার করেন একই উপজেলার হাফিজ মাহফুজুর রহমান লিসান। অতিথিৃন্দরা তাঁদের প্রত্যেককে সম্মাননা স্মারক, সনদপত্র ও সম্মানাস্বরূপ যথাক্রমে ১০ হাজার, ৭ হাজার ও ৫ হাজার টাকা প্রদান করেন। এছাড়াও আরো ৭জন কোরআনে হাফিজ বিজয় লাভ করেন। তাদের প্রত্যেককেও সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।