- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শান্তিগঞ্জে শহিদ তালেব ও কৃপেন্দ্র দাসের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ

শান্তুগঞ্জ অফিস
শান্তিগঞ্জ উপজেলায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর বুলেটের আঘাতে নির্মমভাবে নিহত ছাত্রনেতা শহিদ বীর মুক্তিযোদ্ধা তালেব উদ্দিন ও কৃপেন্দ্র দাশের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
শুক্রবার সকাল ৯ টায় জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশের সমাধীতে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ উদ্যোগে এই পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আনোয়ার উজ জামান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুক্তাদির হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. নুরে আলম সিদ্দিকী, জয়কলস ইউপি চেয়ারম্যান মো. আব্দুল বাছিত সুজন, থানা পুলিশের উপ পুলিশ পরিদর্শক মো. আলাউদ্দিন, জয়কলস ইউনিয়ন পরিষদ সচিব মো. আলী হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ আলী নিশা প্রমুখ।
পুষ্পস্তবক অর্পণের পরপরই সকল শহীদদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে এক বিশেষ মোনাজাত করা হয়। পরে শান্তিগঞ্জ উপজেলা পরিষদের হল রুমে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

  • [১]