- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শান্তিগঞ্জে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার উজ জামান’র সভাপতিত্ব ও উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকীর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, শান্তিগঞ্জ থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খাঁন, উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম, প্রাণি সম্পদ কর্মকর্তা সুকুমার চন্দ্র দাস, মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম, জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শচীন্দ্র চন্দ্র সরকার, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হক প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, শিক্ষক, শিক্ষিকা এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। আলোচনা সভা শেষে মহান ভাষা দিবস উপলক্ষে আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
অপরদিকে দিবসের প্রথম প্রহরে পরিকল্পনা মন্ত্রীর আলহাজ্ব এম এ মান্নান এর পক্ষ থেকে তারর ব্যক্তিগত কর্মকর্তা হাসনাত হোসেনের নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদের নেতৃত্বে উপজেলা পরিষদ, উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার উজ জামানের নেতৃত্বে উপজেলা প্রশাসন, থানা অফিসার ইনচার্জ (ওসি) কাজী মুক্তাদির হোসেনের নেতৃত্বে থানা প্রশাসন, প্রেসক্লাব সভাপতি কাজী মো. জমিরুল ইসলাম মমতাজের নেতৃত্বে প্রেসক্লাব নেতৃবৃন্দ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজী আব্দুল হেকিমের নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ, উপজেলা বিএনপি মো. ফারুক আহমদের নেতৃত্বে বিএনপি নেতৃবৃন্দ, ছাত্রলীগ সাধারণ সম্পাদক নাইম আহমদের নেতৃত্বে উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ, ফায়ার সার্ভিস, এনজিও সংস্থা জাগরণী, সকালে ব্যারিস্টার আনোয়ার হোসেনের নেতৃত্বে বিএনপি নেতৃবৃন্দ, উপজেলা মটর শ্রমিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন সংগঠন শান্তিগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।

  • [১]