শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জে সরকারিভাবে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা খাদ্যগুদামে ফিতা কেটে ধান-চাল ক্রয়ের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার সোহেল আহমদ, খাদ্য নিয়ন্ত্রক ধীরাজ নন্দী, এলএসডি বিউটন চক্রবর্তী, উপসহকারী কৃষি কর্মকর্তা উমায়েদ নূর, মিল মালিক জসিম উদ্দিন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ স¤পাদক নুরুল হক, সাংগঠনিক স¤পাদক হোসাইন আহমদ, অর্থ স¤পাদক সোহেল তালুকদার, ধান-চাল ব্যবসায়ী হাজী জসিম উদ্দিন, তারিফ মিয়া প্রমুখ।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জানান, এবার খাদ্য গুদামে ২৮ টাকা কেজি দরে ৯৯ মেট্রিকটন আমন ধান এবং ৪২ টাকা কেজি দরে ৩৫১ মেট্রিকটন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে। পাশাপাশি উন্মুক্ত পদ্ধতিতে জনপ্রতি ৩ মেটিকটন করে ধান সংগ্রহ করবে সরকার।