- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শান্তিগঞ্জে হতদরিদ্র অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জে হতদরিদ্র অসহায় নারীদের মাঝে ১৬টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা নারী উন্নয়ন ফোরামের আয়োজনে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানের কার্যালয়ে সেলাই মেশিন বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, উপজেলা সহকারী কমিশনার ভূমি সকিনা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুর রহমান প্রমুখ।

  • [১]