- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শান্তিগঞ্জে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জে দরগাপাশা ইউনিয়নের সিচনী গ্রামে প্রবাসীদের উদ্যোগে হিফযুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় দোয়া মাহফিলের মধ্যে দিয়ে খাইরুল ওয়ারা তাহফিজুল কুরআন মাদ্রাসা প্রাঙ্গণে প্রতিযোগিতা শুরু হয়। মাদ্রাদার সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে ও মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ শাহ জাহানের সার্বিক তত্বাবধানে প্রথম রাউন্ড প্রতিযোগিতায় সিলেট বিভাগের ও সুনামগঞ্জ জেলার ৪০টি মাদ্রাসার ১৫০ জন অংশগ্রহণ করেন।
দোয় মাহফিল ও প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন দ্বীনি সিনিয়র ফাযিল (মডেল) মাদ্রসার অধ্যক্ষ মো. আলী নুর তালুকদার। বিশেষ অতিথি ছিলেন দ্বীনি সিনিয়র ফাযিল (মডেল) মাদ্রাসার সহকারী অধ্যাপক আবু তাহির মো. খালেদ, আক্তাপাড়া ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মো. ময়নুল হক।
পরিচালনায় ছিলেন জামেয়া হাফিজিয়া দরগাহে শাহ আছদ আলী পীর (রঃ) ষোলঘর এর প্রধান শিক্ষক হাফিজ মোশাহিদ আলী ও খাইরুল ওয়ারা তাহফিজুল কুরআন মাদ্রাসার শিক্ষক হাফিজ ইসলাম উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন মাওলানা আবুল কাশেম সুনামগঞ্জী, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সয়াভপতি কাজী মো. জমিরুল ইসলাম মমতাজ, হাফিজ রুহুল আমীন, হাফিজ সামছিল ইসলাম, হাফিজ তাজ উদ্দীন, হাফিজ হাবিবুর রহমান, হাফিজ আবু তাহের, হাফিজ তাজ উদ্দীন, জাফিজ কামরুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, হিফজ ইবতেদায়ী ৩জন, হিফজ মাধ্যমিক বিজয়ী ৩ জন, হিফজ তাকমিল বিজয়ী ৩জন করে ১ম, ২য়, ৩য় নগদ টাকা পুরস্কার প্রদান করা হবে। তবে মেধা তালিকায় স্থান পাওয়া সকলকেই সম্মানজনক বিশেষ পুরস্কার দেয়া হবে। পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীর শিক্ষকের জন্য রয়েছে সম্মাননা পুরস্কার।

  • [১]