- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শান্তিগঞ্জে ৩০ টাকা কেজির ওএমএস’র চাল বিক্রির উদ্বোধন

শান্তিগঞ্জ অফিস
‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ শ্লোগানকে সামনে রেখে ওএমএস’র চাল বিক্রির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় শান্তিগঞ্জস্থ ডুংরিয়া রোডের ব্র্যাক অফিসের সামনে মেসার্স তামীম এন্টারপ্রাইজে ওএমএসের চাল বিতরণের উদ্বোধন করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ জামান। এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. খালেদ চৌধুরী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ধীরাজ নন্দী চৌধুরী, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, উপ সহকারী কৃষি কর্মকর্তা উমেদুর রহমান, শান্তিগঞ্জ উপজেলা মিল মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, তামীম এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মো. জসীম উদ্দিন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হক।

  • [১]