- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শান্তিগঞ্জ উপজেলায় বজ্রপাতে নিহতের পরিবারকে অনুদান প্রদান

শান্তিগঞ্জ প্রতিনিধি
শান্তিগঞ্জ উপজেলার সদরপুর গ্রামে বজ্রপাতে নিহত বাবুল চন্দ্র দেব’র পরিবারকে ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। নিহত বাবুল চন্দ্র দেব সদরপুর গ্রামের মৃত তারক চন্দ্র দেবের পুত্র।
রবিবার সকাল সাড়ে ১০টায় শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন ও দুযোর্গ ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে বজ্রপাতে নিহত বাবুল চন্দ্র দেবের মেয়ে অর্জিতা রাণী দেবীর নিকট ২০ হাজার টাকা তুলে দেন শান্তিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন ভূইয়া।
এসময় উপস্থিত ছিলেন জয়কলস ইউপি চেয়ারম্যান মো. আব্দুল বাছিত সুজন, প্রকল্প বাস্তাবায়ন অফিসের অফিস সহকারী পরিপদ, শান্তিগঞ্জ বাজারের ব্যবসায়ী ছালিক মিয়া প্রমুখ।
উল্লেখ্য, বাবুল চন্দ্র দেব গত শনিবার (২৭ আগস্ট) সদরপুর গ্রামের পার্শ্ববর্তী নাগডোরা হাওরে আমন জমি চাষাবাদ কালে আকষ্মিক বজ্রপাতে নিহত হন।

  • [১]