শান্তিগঞ্জ অফিস
পবিত্র মাহে রমজান উপলক্ষে শান্তিগঞ্জ উপজেলা বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি ব্যারিস্টার আনোয়ার হোসেনের আয়োজনে উজানগাঁও মোড় সংলগ্ন ব্যারিস্টার আনোয়ার হোসেনের রাজনৈতিক কার্যালয়ে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি দেওয়ান জয়নুল জাকেরীন। তিনি বলেন, দেশ চরম সংকটে আছে। এই সরকারের পতন না হলে দেশের মানুষের কল্যাণ সাধিত হবে না। আমরা রমজানের পরেই এই স্বৈরাচারী জুলুমবাজ সরকারের বিরুদ্ধে দেশের মানুষকে সাথে নিয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবো।
সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি ব্যারিস্টার আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি সলিবনুর বাচ্চুর পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি মো. নাদের আহমদ, সুনামগঞ্জ জেলা জাসাসের আহবায়ক অধ্যক্ষ শেরগুল আহমদ, জেলা বিএনপি নেতা আ.স.ম খালেদ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খালেদ পীর, পৌর বিএনপির সিনিয়র সভাপতি নোয়াজ আহমদ, উপজেলা বিএনপি নেতা সুজাত আহমদ, রশিদ আহমদ চৌধুরী বাচ্চু, সালা উদ্দিন, ইরান উদ্দিন, এবাদুর রহমান, ফরিদপুর রহমান, লন্ডন প্রবাসী বিএনপি নেতা সৈয়দ আকিকুর রহমান, দিদার চৌধুরী, আবদাল, মিয়া, কামাল পারভেজ সাজন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতৃবৃন্দ।