স্টাফ রিপোর্টার
শান্তিগঞ্জ উপজেলার নবনির্মিত ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহিঃবিভাগের সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকাল ৩টায় এই উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি।
তিনি বলেন, আপনারা নেপাল, ভুটান, পাকিস্তান ও ভারতে যেখানেই যাবেন একটি দেশের নাম শুনবেন। অন্যান্য দেশের লোকজন তাদের নিজেদের দেশের নাম এতোবার উচ্চারণ করেন না, যতোবার আমাদের বাংলাদেশের নাম উচ্চারণ করেন। শুধু মাত্র একটাই কারণ বাংলাদেশের উন্নয়ন।
সভায় শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পানা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন শরিফী’র সভাপতিত্বে এবং মেডিক্যাল অফিসার ডা. আফরিন আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগের পরিচালক হিমাংশু লাল রায়, সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজের প্রকল্প পরিচালক ও সুনামগঞ্জ জেলার সাবেক সিভিল সার্জন ডা. শামস উদ্দিন, বর্তমান সিভিল সার্জন ডা. আহমেদ হোসেন, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ সুনামগঞ্জের অধ্যক্ষ মনোজিত মজুমদার, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার উজ জামান, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হেকিম, সাাধারণ সম্পাদক আতাউর রহমান, শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ কাজী মোক্তাদির হোসেন প্রমুখ।
সভার শুরুতেই কেক কেটে আনুষ্ঠানিক ভাবে শান্তিগঞ্জ উপজেলার নবনির্মত ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র আনুষ্ঠানিক ভাবে বহি: বিভাগের সেবা কার্যক্রম উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি সহ অতিথিবৃন্দ।