- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শান্তিগঞ্জ ও বিশ্বম্ভরপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদের হলরুমে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার উজ জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সকিনা আক্তার, ওসি খালেদ চৌধুরী, শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. তারিক জামিল অপু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হেকিম, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পরিকল্পনামন্ত্রীর ব্যক্তিগত সহকারী হাসনাত হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খাঁন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা নিলুফা চৌধুরী, পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিন, জয়কলস উজানীগাও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সচীন্দ্র চন্দ্র সরকার ও শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মো. নুরুল হক প্রমুখ।
বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুর উপজেলা মাসিক আইন—শৃঙ্খলা সভায় চাঁদাবাজি, গরু চুরি, মাদক, জুয়া ও হিজরাদে অপতৎপরতা বিষয়ে সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সাদিউর রহিম জাদিদ’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন।
সভায় থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেন আইনশৃঙ্খলা বিষয়ক বিভিন্ন তথ্যাদি উপস্থাপন করেন।

  • [১]