দ. সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জের শান্তিগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নেতৃবৃন্দের সাথে, শান্তিগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি ও জেলা পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী জহিরুল ইসলাম জহুর মতবিনিময় সভা করেছেন। বুধবার সন্ধায় শান্তিগঞ্জ বাজারে শান্তিগঞ্জ বাজার ব্যাবসায়ী কমিটির সহ সভাপতি আখল আলীর সভাপতিত্বে, সাধারণ স¤পাদক জিলানী মিয়ার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি ও জেলা পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী জহিরুল ইসলাম জহুর, বাজার ব্যবসায়ী কমিটির সাংগঠনিক স¤পাদক আমিরুল ইসলাম তালুকদার, অর্থ স¤পাদক হুমাইয়ূন আহমদ, রিপন তালুকদার সহ ব্যাসায়ী কমিটির নেতৃবৃন্দ । বাজার কমিটির নেতৃবৃন্দ আগামী ২৮ ডিসেম্বর সুনামঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ডের সদস্য প্রার্থী জহিরুল ইসলাম জহুরকে নির্বাচিত করার লক্ষ্যে সমর্থন প্রদান করে সকল ভোটারদের কাছে ভোট প্রার্থনা করবেন বলে প্রার্থীকে আশ্বস্ত করেন ।