দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র শান্তিগঞ্জ বাজার সিএনজি স্ট্যান্ড ম্যানেজার পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে শান্তিগঞ্জ বাজারে সিএনজির মালিক ও শ্রমিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই নির্বাচনে ম্যানেজার পদে (বিজয়ী হয়েছেন) রাসেল মিয়া ৭৩ ভোট পেয়ে ও সাইদুর রহমান ৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী বুরহান উদ্দিন পেয়েছেন ৪৬ ভোট ও শাহ আলম পেয়েছেন ১৭ ভোট।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে পলন করেছেন সিএনজি স্ট্যান্ডের সাবেক ম্যানেজার ও সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক সভাপতি ফরিদুর রহমান ফরিদ ও শান্তিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জুয়েল মিয়া।
এ ব্যাপারে ফরিদুর রহমান ফরিদ বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনের ফলাফল সবাই সাধরে গ্রহণ করেছেন।