- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শান্তিগঞ্জ ব্র্যাকের সবজি বীজ বিতরণ

শান্তিগঞ্জ প্রতিনিধি
শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ইনাতনগর গ্রামে ব্র্যাক আল্ট্রা পুওর গ্র্যাজুয়শ প্রোগ্রামের সহযোগিতায় অতি দরিদ্রদের মাঝে সবজি বীজ বিতরণ করেছে ইনাতনগর গ্রাম সামাজিক শক্তি কমিটি।
সোমবার বিকাল ৩টায় ইনাতনগর গ্রামে ছৈয়দুর রহমানের বাড়িতে তাঁর একক অর্থায়নে ৮০টি পরিবারের মাঝে শীতকালীন এ সবজি বীজ বিতরণ করা হয়।
ইনাতনগর গ্রাম সামাজিক শক্তি কমিটির সভাপতি ছৈয়দুর রহমানের সভাপতিত্বে ও ব্র্যাকের শাখা ব্যবস্থাপক সুব্রত কুমার দত্তের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল হক।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ব্র্যাকের কর্মসূচি সংগঠক আবু সায়েম, লুবনা বেগম, জীতেন্দ্র চন্দ্র, আবদ্লু মছব্বির, আবদুর রহমান ও মনর আলী প্রমুখ।

  • [১]