- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শান্তিগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা

শান্তিগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ে বার্র্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে বিদ্যালয় প্রাঙ্গণে ৩০টি ইভেন্টে শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল।
মো. মশরফ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সহ সভাপতি খন্দকার মঞ্জুর আহমেদ, সাবেক পৌর মেয়র নুরুল ইসলাম বজলু, বিদ্যলয়ের প্রতিষ্ঠাকালীন সভাপতি হারুন আল রশীদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক আব্দুস সামাদ ও মৌমিতা তালুকদার। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন রাইফুল ইসলাম ও গীতা পাঠ করেন রাধেশ্যাম।
প্রেস বিজ্ঞপ্তি

  • [১]