সু.খবর ডেস্ক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করা হয়েছে ন্যানো বায়োইমেজিং সমৃদ্ধ অত্যাধুনিক ল্যাব। বৃহস্পতিবার দুপুরে শাবি উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভুইয়া বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন বি-এর রসায়ন বিভাগে ল্যাবটির উদ্বোধন করেন।
শিক্ষা মন্ত্রনালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের সহযোগীতায় ও টোয়াস প্রকল্পের অধীনে শাবি গবেষণা তহবিলের আওতায় প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে এ ল্যাব নির্মাণ করা হয়েছে। ল্যাবটির প্রধান পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করবেন রসায়ন বিভাগের অধ্যাপক আবদুস সোবহান।
ল্যাব উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সেন্টার অব এক্সিলেন্সের পরিচালক অধ্যাপক ড. আখতারুল ইসলামসহ বিভাগের অন্যান্য শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা।