- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শাবিপ্রবিতে সুনামগঞ্জ স্টুডেন্টস এসোসিয়েশনের কমিটি গঠন

সু.খবর ডেস্ক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সুনামগঞ্জের শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন ‘সুনামগঞ্জ স্টুডেন্টস এসোসিয়েশন’ নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকার সময় ক্যাফেটেরিয়ার এ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন জাকির খাঁন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কয়েস মিয়া।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি জুনেদ আহমদ, শাহ আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক নিউটন চন্দ্র দাশ, মো. ইমদাদ আহমদ, সাংগঠনিক সম্পাদক প্রশস্ত সরকার, তারেক আহমদ।
নবনির্বাচিত কমিটির সভাপতি জাকির খাঁন জানান- সুনামগঞ্জের শিক্ষার্থীদের কল্যাণে এবং স্বার্থ রক্ষায় কাজ করে যাবে নতুন কমিটি।সহ-সভাপতি জুনেদ আহমদ জানান, সুনামগঞ্জের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

  • [১]