- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শাবির ফলিত বিজ্ঞান অনুষদের ডীন হলেন প্রফেসর ড. মুশতাক

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের কৃতী সন্তান প্রফেসর ড. মুশতাক আহমদ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন হিসাবে নিয়োগ পেয়েছেন। এর পূর্বে তিনি একই বিশ^বিদ্যালয়ের সিভিল এন্ড এনভায়রন মেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক বিভাগীয় প্রধান হিসাবেও দায়িত্ব পালন করেছেন।
তিনি সুনামগঞ্জ পৌর শহরের ময়নার পয়েন্টে নিবাসী প্রাক্তন ডিপিইও (সুনামগঞ্জ) উপ পরিচালক (প্রাথমিক শিক্ষা) মরহুম আজিজ উদ্দিন আহমদ’র ৪র্থ পুত্র।
উল্লেখ্য তিনি সুনামগঞ্জের বিশিষ্ট আইনজীবী ও সাবেক পিপি ফারুক আহমদ, প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ, ব্যবসায়ী মুজতবা আহমদ বাচ্চু ও ইংরেজী শিক্ষক খালিদ আহমদ এর সহোদর ।
প্রফেসার ড. মুশতাক আহমদ ও তাঁর সহধর্মিনী লোক প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আনোয়ারা বেগম রিতা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে অত্যন্ত সুনামের সাথে অধ্যাপনা করে আসছেন।

  • [১]