- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শাবির ল্যাবে মাত্র ২৫ জনের নমুনা পরীক্ষা

সু.খবর ডেস্ক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) পিসিআর ল্যাবে শনিবার মাত্র ২৫ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এই নমুনাগুলো পরীক্ষায় ৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৩ জন সুনামগঞ্জ ও অপরজন সিলেট জেলার বাসিন্দা।

শাবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানিয়েছেন, শনিবার সুনামগঞ্জ থেকে মাত্র ২৩ জনের নমুনা ল্যাবে আসে। ফলে আগের দিনের জমা থাকা দুটি নমুনাসহ ২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়।

এই ল্যাবে শুধুমাত্র সুনামগঞ্জ থেকে আসা বিভিন্ন জনের নমুনার মধ্যে প্রতিদিন ১৮৮ জনের নমুনা পরীক্ষা হয়ে আসছে। গত তিন দিন ধরে ১৮৮ জন করে নমুনা পরীক্ষায় যথাক্রমে ১৮, ৪৭ ও ৩৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল।

শুক্রবার সাপ্তাহিক বন্ধ থাকায় সেদিন সুনামগঞ্জে পর্যাপ্ত নমুনা সংগ্রহ হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এজন্য শনিবার শাবির ল্যাবে কম নমুনা জমা পড়েছিল।
সূত্র : সমকাল

  • [১]