- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শামীমের সংবর্ধনায় পরিচয় করিয়ে দেয়া হলো মুকুটকে

আকবর হোসেন, জামালগঞ্জ
জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম শামীমকে সংর্বধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সাচনা বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ড ও সৌদি প্রবাসী ফরিদ মিয়ার যৌথ উদ্যোগে শুকদেবপুর দাখিল মাদ্রাসা মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। রেজাউল করিম শামীম সাচনাবাজার ইউনিয়নে ২য় বার চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এই সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য প্রদানের সময় জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, সাচনা বাজার ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শামীম জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন     
 প্রত্যাশী হিসাবে নূরুল হুদা মুকুটকে তৃণমুলের নেতা কর্মী ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য ও সদস্যাদের সামনে পরিচয় করে দেন ।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুনাজ্জির আলীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান। আলমগীর কবির ও লূৎফুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য দেন জেলা আ. লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুট, সুনামগঞ্জ পৌরসভার মেয়র আইয়ুব বখত জগলুল, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম, জামালগঞ্জ উপজেলা আ.লীগের সভাপতি মোহাম্মাদ আলী, জামালগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, মোহনপুর ইউপি চেয়ারম্যান নুরুল হক, লক্ষশ্রী ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ বক্তব্য দেন।
সংবর্ধনা সভায় এছাড়াও বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. আখতারুজ্জামান সেলিম, ধর্মপাশা উপজেলার সিনিয়র সহ সভাপতি আলমগীর কবির, সহ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী, জামালগঞ্জ উপজেলা আ. লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জামালগঞ্জ সদর ইউনিয়নের আ.লীগের প্রার্থী জামিল আহমদ জুয়েল, শিক্ষক নেতা রইছুজ্জামান, শুকদেবপুর মাদ্রাসার সুপার মাহমুদুল হাসান, সাচনাবাজার ইউনিয়ন আ.লীগের সভাপতি জয়নাল আবেদীন মাস্টার প্রমুখ।  

  • [১]