আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষে সদর উপজেলার সকল পূজা কমিটির সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শুক্রবার বেলা ১১টায় শহরের কেন্দ্রীয় শ্রীশ্রী কালীবাড়ী নাট মন্দিরে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. প্রণব কান্তি দাস।
মতবিনিময় সভায় জানানো হয় এবার সদর উপজেলায় ৩৮টি মন্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। এর মধ্যে পৌরসভার অভ্যন্তরে ২৩ টি এবং বিভিন্ন ইউনিয়নে ১৫টি।
সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমান কান্তি রায়ের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, শিক্ষাবিদ ধূর্জটি কুমার বসু, সিনিয়র আইনজীবী ও কথা সাহিত্যিক অ্যাড. স্বপন কুমার দেব, অ্যাড. নগেন্দ্র কুমার তালুকদার, জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি দীপক ঘোষ, জেলা কমিটির পূজা সম্পাদক স্বপন কুমার দাস, জগন্নাথবাড়ী মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিজয় তালুকদার বিজু, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. গৌরাঙ্গ পদ দাশ, দুর্গাবাড়ী পূজা কমিটির সাধারণ সম্পাদক সুবিমল চক্রবর্তী, জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য ঝন্টু তালূকদার, সদস্য রণেন্দ্র কুমার তালূকদার, পূর্ব নতুনপাড়া পূজা কমিটির সভাপতি দিগেন্দ্র পুরকায়স্থ, নিয়ামতপুর পূজা কমিটির সাধারণ সম্পাদক মহিতোষ চৌধুরী, কেজাউড়া পূজা কমিটির সাধারণ সম্পাদক অরবিন্দু বিশ্বাস প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন, যতীন্দ্র বণিক, সুভাষ রায়, রবি দেব, সুশান্ত ভদ্র, চন্দন রায়, সন্তোষ রায়, চন্দন প্রসাদ রায়, কৃষ্ণ রায়, দেবাশীষ দাশ গুপ্ত বাপ্পী, অরুণ দাস, পরিমল দাস, সুধাংশু পাল, সীতাংশু এষ, কনক তালুকদার, সুজিত দেব, অজিত কুমার দাস, ফুলেন সূত্রধর, অ্যাড. অশোক গোস্বামী, সনত আচার্য্য সহ বিভিন্ন পূজা কমিটির সভাপতি ও সম্পাদকবৃন্দ।