- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শারদ প্রাতে

রোকেস লেইস
শারদ প্রাতে স্নিগ্ধ পেলব সূর্য শিখা
ঘাসের ডগায় সবুজ পাতায়
শিশির কণায় চমক দোলায়,
ভেজা হাওয়ায় চটুলতায়
মুক্ত মায়ায় শীত ছুঁয়ে যায়
শীতলতায় কাঁপন জাগায়
সাত রঙা ঐ রঙিন আভায়।
                           ২৯০৯১৭

  • [১]