- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শারীরিক প্রতিবন্ধী শিশুকে প্রবাসীর হুইল চেয়ার প্রদান

স্টাফ রিপোর্টার
আমেরিকা প্রবাসী সুনামগঞ্জের বিশিষ্ট সামাজিক ও ক্রীড়া ব্যক্তিত্ব জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন কোষাধ্যক্ষ, ফ্যান্টম ক্রিকেট ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ইশতিয়াক আহমেদ রুপু তাহিরপুর উপজেলার বড়ছড়া গ্রামের কুতুব উদ্দিন এর শারীরিক প্রতিবন্ধী মেয়ে জান্নাতুল খাতুনকে হুইল চেয়ার প্রদান করেছেন। শুক্রবার দুপুরে শহরের অনিসা হেল্থ কেয়ারে এই হুইল চেয়ার প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি   পারভেজ আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, অতিরিক্ত সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রাজা, আনিসা হেল্থ কেয়ারের সত্ত্বাধিকারী  আনসারুল হক বাবু, সেজুল আহমেদ, প্রভাষক শাহনেওয়াজ, ইকবাল হোসেন।

  • [১]