- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই জেলহাজতে

ছাতক প্রতিনিধি
ছাতকে শালিকাকে ধর্ষণ করার অভিযোগে দুলাভাই সোলেমান আহমদ (৩০) কে গ্রেফতার করে জেল-হাজতে পাঠিয়েছে পুলিশ। রবিবার সকালে সিলেটের বিশ্বনাথ উপজেলার কাশিমপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে তাকে জেল-হাজতে পাঠানো হয়। সোলেমান আহমদ জগন্নাথপুর উপজেলার পাঠলী ইউনিয়নের ডিগারকুল গ্রামের আবু শামা’র ছেলে।
জানা যায়, প্রায় ৩ বছর পূর্বে ছাতকের ভাতগাঁও ইউনিয়নের ঝিগলী গ্রামের মৃত আব্দুল হামিদের ১ম কন্যার সাথে আনুষ্ঠানিক বিয়ে হয় সোলেমানের। শ^শুর বাড়িতে অবস্থান করা অবস্থায় গত ১২ জানুয়ারি অপ্রাপ্ত বয়স্ক শালিকাকে নিয়ে গাড়ি যোগে চম্পট দেয় সে। দীর্ঘদিন পালিয়ে থাকার পর রবিবার সকালে সিলেটের বিশ^নাথ থানা পুলিশের সহায়তায় উপজেলার কাশিমপুর গ্রাম থেকে লম্পট সোলেমান গ্রেফতার করা হয়।
থানার উপ-পরিদর্শক আতিকুল আলম খন্দকার বলেন, এ ঘটনায় সোলেমানের স্ত্রী গত ৩ মার্চ তার স্বামীর বিরুদ্ধে বোনকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে থানায় একটি মামলা দায়ের করেন। ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

  • [১]