স্টাফ রিপোর্টার, শাল্লা
পিতা—মাতাহীন এতিম এক মেয়েকে ৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছেন শাল্লা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব। সোমবার দুপুর ২টায় তিনি বাহাড়া ইউনিয়নের আঙ্গারুয়া ছোটহাটির মৃত রাজিন্দ্র দাসের মেয়ে কম্পা রানী দাসের হাতে টাকা তুলে দেন।
জানা যায়, কম্পা রানী দাসের মা মৃত ডলি রানী দাস প্রায় দেড় বছর আাগে জটিল রোগে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসা মারা যায়। এর কিছুদিন পর তার পিতা রাজিন্দ্র দাসও বিনা চিকিৎসায় মারা যান। সেই থেকে শিশু কম্পা রানী দাস মাসির কাছেই রয়েছে। তার মাসি (মায়ের আপন বোন) দিরাই উপজেলার লছিমপুর গ্রামের বাসিন্দা উপজেলা নির্বাহী কর্মকর্তার সামনে নিয়ে গেলে মেয়েটির সার্বিক খোঁজ খবর নিয়ে তিনি সহায়তার হাত বাড়িয়ে দেন।
কম্পা রানী দাস জানায়, তার বাবা মা মারা যাওয়ার পর থেকে সে মাসির কাছেই রয়েছে। তার বাবার তৈরি বসত ঘরটি বাবার চিকিৎসার সময় পাশের বাড়ির গৌরাঙ্গ দাসের কাছে বন্ধক রেখে যান।
সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিপু রঞ্জন দাস, উপজেলা প্রেসক্লাব সভাপতি পি সি দাস, ইউপি সদস্য সহদেব দাস প্রমুখ।